নাসিরনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

0
163
নাসির নগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সামিউল বাছির। সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শুভজিৎ পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ সিনিয়র কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, নাসিরনগর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসমত আলী, নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম চৌধুরী কামাল এবং সফল খামারি জুনেরা খাতুন।

আলোচনা সভায় জানানো হয়, এ বছর প্রথমবারের মতো জেলা ও উপজেলা পর্যায়ে সারাদেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হচ্ছে। সপ্তাহব্যাপী আয়োজনে রয়েছে—প্রাণিসম্পদ পদক প্রদান, দেশীয় জাতের পশু প্রদর্শনী, আধুনিক প্রযুক্তির স্টল, র‍্যালি, সচেতনতামূলক কার্যক্রম, সেমিনার, কর্মশালা ও প্রদর্শনী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই সপ্তাহ পালনের মূল লক্ষ্য প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রসার এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। আগে মানুষ ঘাস লাগানোর কথা ভাবত না—এখন অল্প জমিতে বেশি ঘাস উৎপাদন করতে হবে, তবেই উৎপাদনশীলতা বাড়বে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here