রৌমারী উপজেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রির অভিযোগে এক ফার্মেসিকে জরিমানা ও জেল দেওয়া হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে রৌমারী সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স নিউ ব্রাদার্স ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দোকান থেকে আনুমানিক ১৫ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ জব্দ করা হয়।
ওষুধ প্রশাসনের কুড়িগ্রাম জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. হাফিজুর রহমান মিয়া জানান, “দোকানে মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনবিহীন নানা ধরনের ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে এসব ওষুধ জব্দ করা হয়েছে।”
অভিযান পরিচালনা করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার।
তিনি বলেন, “রৌমারীর কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, অবৈধ এবং সংরক্ষণের অনুপযোগী ওষুধ বিক্রি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
এই বাংলা/এমএস
টপিক