জোরারগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

0
156
১২ পিস ই'য়া'বা'সহ এক মা-দ'ক কা'র'বারি আ-ট-ক, / ছবি : এই বাংলা প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি :


চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জোরারগঞ্জ থানা পুলিশ ১২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১০ নভেম্বর) রাতে থানার অফিসার ইনচার্জ এম. আবদুল হালিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই (নিঃ) লিটন চন্দ্র নাথ ও তার সহকর্মীরা অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানটি পরিচালিত হয় জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মকবুল হোসেনের ভাঙ্গাড়ি দোকানের সামনে। গোপন তথ্যের ভিত্তিতে ওত পেতে থাকা পুলিশ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সাইফুল ইসলাম সাইমন (২১)। তিনি মধ্যম সোনাপাহাড় এলাকার মো. ইব্রাহিম ও বিবি আসমার ছেলে এবং জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি এম. আবদুল হালিম বলেন, “পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে আমরা কোনো ছাড় দিচ্ছি না। মাদকের বড় চালান হোক বা ছোট, সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানের প্রশংসা করেছে। তারা আশা প্রকাশ করেছে, পুলিশের দৃঢ় পদক্ষেপের ফলে এলাকার যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here