ঝিনাইদহে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার

0
114
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি :


ঝিনাইদহের মহেশপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি চোরাই ইজিবাইকও উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের মথুরানগর গ্রামের আতিয়ার রহমান শুক্রবার রাতে তার কলাপাতা রঙের ইজিবাইকটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে উঠে দেখেন, বাইকটি চুরি হয়েছে। আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজির পর জানতে পারেন, চোরচক্রটি ইজিবাইকটি কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের ইউসুফ আলীর কাছে বিক্রি করেছে।

পরে তিনি স্থানীয়দের নিয়ে কোটচাঁদপুরের আখ সেন্টারের সামনে একটি গ্যারেজে গিয়ে ইজিবাইকটি রঙ ও বডি পরিবর্তনের কাজ চলমান অবস্থায় দেখতে পান। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চোরচক্রের সদস্য ইউসুফ আলী, জীবননগরের সুটিয়া গ্রামের জুয়েল রানা, মহেশপুরের মাইলবাড়ীয় গ্রামের দুখু মিয়া, আসমাউলসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতরা আন্তজেলা চোরচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও আশপাশের জেলায় ইজিবাইক ও মোটরসাইকেল চুরি করে বিক্রি করত।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here