শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নাগরপুরে ২৯৫ টন ধান ও ২২০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ২৯৫ মেট্রিক টন ধান ও ২২০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে নাগরপুর খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সামছুন নাহার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্যসচিব মো. শহিদুল ইসলাম মনির।

এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে প্রতি কেজি ৩৫ টাকা দরে ২৯৫ মেট্রিক টন ধান এবং প্রতি কেজি ৪৯ টাকা দরে ২২০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

সরকারি এ কর্মসূচির মূল উদ্দেশ্য কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত বাড়ানো।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর