গাজীপুরের কালিয়াকৈরে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বাসাভাড়া বৃদ্ধি না করা এবং ভাড়াটিয়াদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জনপ্রতিনিধি, বাড়ির মালিক, শ্রমিক প্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফকরুল হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার, পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদ আলী মুন্সি, সবুর সরকার, বেলায়েত হোসেন, সাইফুল ইসলাম, মাসুদ সরকার, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আবদুল আলীম, মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন এবং কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন।
এ ছাড়া বিভিন্ন বাড়ির মালিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন।
এই বাংলা/এমএস