বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগান সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোর্শেদা ইয়াসমিন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেনসহ বিভিন্ন ওষুধ কোম্পানির কর্মকর্তা ও খামারিরা। এ ছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর