বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঘিওরে গার্মেন্টসকর্মী চম্পা হত্যা: প্রধান অভিযুক্ত জসিমকে আটক করেছে পিবিআই

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর সিংজুরী এলাকায় গার্মেন্টসকর্মী চম্পা বেগম (৪০) হত্যা মামলার প্রধান অভিযুক্ত জসিমকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আটকের পর জসিমের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ সংগ্রহের বিষয়টি সামনে এসেছে।

এদিকে চম্পা বেগমের পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। স্বজনদের আশা, পিবিআইয়ের তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর