সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক, পালালেন দুই বাংলাদেশি

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে মিলান বর্মন (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁকে সহায়তাকারী দুই বাংলাদেশি পালিয়ে যান।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে শ্রীমঙ্গল উপজেলার ৭ নম্বর রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগানের মোঘলাবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, নায়েক মো. দুলাল মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৩৮/১৮-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দিচ্ছিল। এ সময় দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় এক ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করতে দেখে টহল দল।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে ভারতীয় নাগরিক মিলান বর্মনকে আটক করতে সক্ষম হলেও তাঁর সঙ্গে থাকা দুই বাংলাদেশি পালিয়ে যান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর