বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে যুবকের ২০ দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. সোহাগ সরদার (৩৩) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বাসিলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

দণ্ডপ্রাপ্ত সোহাগ সরদার উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মো. আফাজ সরদারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধের দায়ে তাঁকে এ সাজা দেওয়া হয়।

অভিযানে দায়ের করা একটি মামলায় একজনকে দণ্ডিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার রোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর