মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার শহরের বিভিন্ন সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে মন্ত্রী শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাই যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার ও তাঁর দল কাজ করছে। সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাশ বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যেরও উৎসব। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাশ, এম নাসের রহমানের রাজনৈতিক সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমানসহ জেলা বিএনপির নেতারা।

এ ছাড়া স্থানীয় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, বিভিন্ন পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর