মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দৌলতপুরে ১০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় দেড় কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা প্রায় দেড় কেজি ইলিশ মাছ দুই অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধভাবে মাছ আহরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্লোগান: মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর