ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার।
সোমবার (১৯ অক্টোবর) রাতে কাঁঠালিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন কেন্দ্রীয় রাধা-গোবিন্দ পূজামণ্ডপ পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দের প্রতীক। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিনা সুলতানা, জেলা সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, ঝালকাঠি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাছের রায়হান এবং পূজা উদ্যাপন কমিটির সভাপতি তপন হালদার।
এই বাংলা/এমএস