মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দৌলতপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শাড়ি-ধুতি বিতরণ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : Tuesday, October 20, 2026
  • 7 Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি ও ধুতি উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসব উপহার দেওয়া হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকালে দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম ও সদস্যসচিব আব্দুস সালামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। অতীতেও দলটি বিভিন্ন ধর্মীয় উৎসবে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

More News Of This Category