মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩ হাজার রোগী

নাটোর প্রতিনিধি
  • Update Time : Tuesday, October 20, 2026
  • 9 Time View

নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। দীর্ঘ ১৮ বছর ধরে এ কর্মসূচির আয়োজন করে আসছে পৌর শহরের দমদমা দত্তপাড়া দুর্গামন্দির কমিটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে মন্দির প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প শুরু হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং প্রায় ৫ লাখ টাকার ওষুধ বিতরণ করা হয়।

ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক শান্তনু কুমার সাহার সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে চিকিৎসাসেবা দেন চিকিৎসক বর্ণালী তালুকদার, রাজেশ কুমার, ইতি রানী, রওশনারা প্রমুখ।

কর্মসূচির উদ্যোক্তা চিকিৎসক শান্তনু কুমার সাহা বলেন, “প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিনে এ আয়োজনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে থাকি। ১৮ বছর ধরে আমরা এ কর্মসূচি পালন করছি। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ এখান থেকে চিকিৎসাসেবা নেন। সেবার মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই।”

আয়োজকেরা জানান, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এই বাংলা/এমএ

More News Of This Category