মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ এবং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অনয় কুমার ঘোষ।

আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়াও অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর