নাটোরে নবাগত জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. আছমা খাতুন, নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল হক সরকার, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ কুমার সরকার, সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, চ্যানেল আই ও কালের কণ্ঠের নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজা, সময় টিভির স্টাফ রিপোর্টার আল মামুন, এনটিভির সিনিয়র রিপোর্টার হালিম খান, যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, দৈনিক এই বাংলার নাটোর প্রতিনিধি মো. আল আমিনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা নাটোর জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার বিষয়গুলো নবাগত জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। বিশেষ করে নাটোরকে পর্যটনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাংবাদিকরা জেলার পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন, অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
এই বাংলা/এমএস