সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আব্দুস সাত্তার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান এবং ডা. রেজাউল করিম প্রামাণিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, রোগীদের সুযোগ-সুবিধা, ওয়ার্ডের পরিবেশসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সেবার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর