সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

টানা বৃষ্টি ও জোয়ারে ঝালকাঠির ২০টির বেশি গ্রাম প্লাবিত, দুর্ভোগে হাজারো মানুষ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঝালকাঠিতে গত কয়েক দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে সুগন্ধা, বিষখালীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

নদীর পানি বৃদ্ধি এবং টানা বৃষ্টির কারণে জেলার নলছিটি, কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের অন্তত ২০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার মধ্যে শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা, হেতালবুনিয়া ও প্রেমহার উল্লেখযোগ্য।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত জোয়ার ও অব্যাহত বৃষ্টির ফলে এসব এলাকার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

এদিকে প্লাবিত হয়েছে রোপা আমন ধান ও আমনের বীজতলা। এছাড়া পেঁপে, লাউ, কাকরোল, চিচিঙ্গা, চালকুমড়াসহ বিভিন্ন ধরনের সবজি চাষের জমি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।

স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর