সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুর সংস্কারের কাজ চলার সময় একটি প্রাচীন বিষ্ণু মূর্তির সন্ধান মিলেছে।
রবিবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের সোনা দিঘী পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
স্থানীয়রা জানান, সরকারি একটি প্রকল্পের আওতায় চৌবাড়ীয়া গ্রামের ওই সোনা দিঘী পুকুরটি সংস্কারের কাজ চলছিল। ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার সময় চৌবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা একটি পাথরের মূর্তির অস্তিত্ব টের পান। পরে বিদ্যালয়ে প্রধান শিক্ষকে জানালে তিনি বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খবর পেয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি উদ্ধার করেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান জানান, উদ্ধারকৃত কালো বিষ্ণু মূর্তিটি কিছুটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এবং বিষ্ণু মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

