পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে একজন অসহায় মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে ভ্যান গাড়ি বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বাবুই’। স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট’ (HDT)-এর আর্থিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) পিরোজপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ওই ব্যক্তির হাতে শরবত বিক্রির উপযোগী বিশেষ একটি ভ্যান গাড়ি তুলে দেন পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী।
ভ্যানটি হস্তান্তরের সময় সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন সহজ হবে।” তিনি এই মহতি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আয়োজক সংগঠন ‘বাবুই’ এবং অর্থায়নকারী সংস্থা ‘এইচডিটি’-র প্রতিনিধিরা জানান, একজন মানুষের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এই ভ্যানটি প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উক্ত ভ্যান বিতরণ কর্মসূচিতে সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবক, দাতা সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অসহায় পরিবারের পক্ষ থেকে এই সহায়তার জন্য সংশ্লিষ্ট সংগঠনের সকল দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

