পাবনা প্রতিনিধি :
এক অসহায় কিডনি রোগীর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে “পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন”। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন ওই নারী, পরিবারে উপার্জন করার মতো আর কেউ নেই। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম সদস্য তার মেয়ে।
তিনি নিজেই পরিবারের ভরণ-পোষণ চালানোর পাশাপাশি তার মায়ের চিকিৎসার ব্যয় বহন করে আসছেন। তবে বর্তমান পরিস্থিতিতে চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এই কঠিন সময়ে “পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন” এগিয়ে এসে আর্থিক সহায়তা প্রদান করে।
তাদের এই সহযোগিতায় কিছুটা স্বস্তি পেয়েছে রোগীর পরিবার রোগী নিজে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“এই সহায়তা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি চাই, তারা যেন এভাবে অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে, যাতে আমার মতো রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।
এছাড়াও তিনি তার চিকিৎসা সম্পূর্ণ করতে আরও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন, যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। মানবিক এই উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবান ও সংগঠন গুলোকেও এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা। সহযোগিতা প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সজল হোসেন এবং কোষাধ্যক্ষ এসকে আমির।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাজ, রাষ্ট্র ও জনগণের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়ার লক্ষ্যে ‘সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা’ নামে আমরা অলাভজনক অরাজনৈতিক সামাজ সেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করি। এরপর থেকে এই সংগঠনের পক্ষ থেকে অসহায় দুঃস্থ দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা ও বৃত্তি প্রদান, চাহিদা অনুযায়ী নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে সহায়তা প্রদান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অসচ্ছল দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সহায়তা প্রদানসহ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছি।
সংগঠনের প্রতিষ্ঠা পরিচালক আল আমিন ও সভাপতি সজল হোসেন জানান, সমাজ উন্নয়ন মূলক সকল কাজে এলাকাবাসীর সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে। সবার সার্বিক পরামর্শ ও সহযোগিতা পেলে তাদের কার্যক্রমের পরিমাণ ও পরিধি বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান।
জীবনমান উন্নয়নে সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সংগঠনটি এই মানবিক উদ্যোগ অত্র জনপদের মানুষের মাঝে আস্থা, ভরসা ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই বাংলা/এমএস
টপিক

