সুজানগরে পেঁয়াজের বাম্পার ফলন, দাম কমায় বিপাকে চাষি

পাবনা প্রতিনিধি :

দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদন এলাকা পাবনার সুজানগরে চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে দাম কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে মৌসুমি পেঁয়াজ আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৭ হাজার ৭৫০ হেক্টর জমি। অনুকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ১০০ হেক্টর বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলন শেষের দিকে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলার মানিকহাট গ্রামের আদর্শ চাষি ওমর আলী প্রামাণিক জানান, আবহাওয়া ভালো থাকায় এ বছর প্রতি বিঘা জমিতে সাধারণ জাতের পেঁয়াজের ফলন হয়েছে কমপক্ষে ৭০ মণ। অন্যদিকে উন্নত জাতের পেঁয়াজের ফলন হয়েছে ১০০ থেকে ১৫০ মণ পর্যন্ত।

কৃষকরা বলছেন, উৎপাদন ভালো হলেও বাজারে দাম কম থাকায় লাভের আশা কমে গেছে। উৎপাদন খরচের তুলনায় ন্যায্য মূল্য না পেলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here