নাজিরপুরের বৈঠাকাটায় ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল খোলা বাজারে বিক্রি

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারে আজ শুক্রবার (৩ এপ্রিল) পেট্রোলিয়াম আইন অমান্য করায় এক ব্যবসায়ীকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, জ্বালানি তেল বিক্রির বৈধ লাইসেন্স ও নিরাপত্তা বিধি না মেনে ব্যবসা পরিচালনা করার দায়ে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জরিমানা আদায়ের পাশাপাশি প্রশাসনের নির্দেশে জব্দকৃত তেল উপস্থিত সাধারণ মানুষের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে দেওয়া হয়। তেল বিক্রির সময় স্বচ্ছতা বজায় রাখতে সেখানে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার), ইউপি সচিব, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসন জানায়, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরণের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। সাধারণ মানুষ সরকারি মূল্যে তেল কিনতে পেরে প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

‎এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here