খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকারে চেষ্টা সময় উচ্ছেদ অভিযান করেছেন উপজেলা মৎস বিভাগ। এ সময় বাঁধ ভেঙে দিয়ে সেখানে ব্যবহারে ত্রিপাল জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে মানিকছড়ি উপজেলার দশবিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
জানা যায় , খরা মৌসুমে হালদা নদীতে পানি কম থাকার স্থানীয় কয়েকজন যুবক মাছ ধরার জন্য বৃহস্পতিবার রাতের আঁধারে নদীতে বাঁধ নির্মাণ করেন। পরে গোপন খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অধিদপ্তর।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মৎস্য কর্মকর্তা বলেন, হালদা নদী বাংলাদেশের বৃহত্তর সম্পদ। এ সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
“মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ ও ৫ নভেম্বর ২০২৫ এর হালদা নদী সংরক্ষণ গেজেট অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় নদীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে এলাকাবাসীকে সতর্ক করেন মৎস্য বিভাগ।
এই বাংলা/এমএস
টপিক

