পিরোজপুরে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ (শুক্রবার) বিকেলে স্থানীয় মাঠে টুর্নামেন্টের এই চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিশিষ্ট জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ সমাজ গঠনে এবং যুব সমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শহীদ জিয়ার স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টের এমন চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। নির্ধারিত সময়ের খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে সম্মাননা ও ট্রফি তুলে দেওয়া হয়।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

‎এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here