সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

