মিঠাপুকুরে পাগল কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির অভিযোগে চাঞ্চল্য

মিঠাপুকুরে রাতের আঁধারে পাগল কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রি / ছবি - এই বাংলা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :

মিঠাপুকুর উপজেলার ১নং খোঁড়াগাছ ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত একটি গরু জবাই করে তার মাংস বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা একই গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল রাজ্জাক এবং তার ছেলে আশিকুর রহমান।

স্থানীয়দের মতে, প্রায় তিন মাস আগে একটি কুকুর গরুটিকে কামড় দেয়, যার পর গরুটি পাগল হয়ে যায়। প্রাণী চিকিৎসকের পরামর্শে গরুটি মেরে মাটির নিচে চাপা দেওয়ার সুপারিশ করা হয়। তবে অভিযোগ রয়েছে, সেই পরামর্শ উপেক্ষা করে গতকাল গভীর রাতে গরুটি জবাই করে বিক্রি করা হয়।

আশিকুর রহমান প্রথমে বিষয়টি অস্বীকার করেন, পরে সাংবাদিকদের প্রশ্নে গরুর মাংস বিক্রির কথা স্বীকার করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মিঠাপুকুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আলতাব হোসেন জানান, পাগলা গরুর মাংস খাওয়া স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ বলেন, বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন, বিশেষ করে রমজান মাসে এমন কর্মকাণ্ড ঠেকাতে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here