গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মেধাবীদের উৎসাহ দিতে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে পুরস্কার বিতরণ / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

 

শিবগঞ্জের গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মূল্যায়নে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী প্রায় ৯০ জন শিক্ষার্থী—প্লে-গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত—পুরস্কৃত হন। পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালক শাহিনুর ইসলাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরিচালক শাহিনুর ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়া বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, পুরস্কারটি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা যোগাবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here