পিরোজপুর প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের জন্য এক দিনব্যাপী ‘শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।
শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযি। তিনি কর্মীদের নৈতিক উন্নয়ন এবং দেশ গঠনে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন।
পিরোজপুর জেলা আমীর ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক বিশেষ আলোচনায় অংশ নেন, এছাড়া জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ এবং ভাণ্ডারিয়া উপজেলা আমীর মাওলানা আমীর হোসাইন খানও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শিবিরে জেলা তারবিয়াত টিম সদস্য রাকিবুল হাসান, পৌর আমীর ইসাহাক আলী খান, সদর উপজেলা আমীর মাওলানা ছিদ্দিকুর রহমান, নেছারাবাদ উপজেলা সেক্রেটারি আব্দুর রশিদ, নাজিরপুর উপজেলার অফিস সেক্রেটারি আবু দাউদ এবং পৌর সেক্রেটারি আল আমীন সেখসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবিরের লক্ষ্য ছিল কর্মীদের নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় সমাজে সক্রিয় ভূমিকা গ্রহণের প্রেরণা দেওয়া।
এই বাংলা/এমএস
টপিক

