রাজারহাটে আলুর বস্তার ভেতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার

চালক পলাতক

কুড়িগ্রামের রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকায় আলুভর্তি একটি পিকআপ ভ্যান থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলুভর্তি একটি পিকআপে করে মাদকের বড় একটি চালান পরিবহন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এলাকায় নজরদারি বাড়ায় পুলিশ। এ সময় উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ছিনাই ইউনিয়ন শাখার সদস্য আব্দুর রশিদ আলুর বস্তার ভেতরে গাঁজা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে থানায় খবর দেন।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক আলুভর্তি বস্তা ও গাঁজা রেখে কৌশলে পালিয়ে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে পুলিশ তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভেতরে লুকিয়ে রাখা ৯ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানান, উদ্ধার হওয়া গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক চালক ও এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here