হিংসাত্মক মনোভাব নিয়ে পটিয়াকে শাসন করলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে: ইদ্রিস মিয়া

পটিয়ায় বিএনপির ইফতার মাহফিল / ছবি - এই বাংলা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া বলেছেন, হিংসাত্মক মনোভাব নিয়ে পটিয়াকে শাসন করার চেষ্টা করা হলে শান্তিকামী মানুষ তা মেনে নেবে না। তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হকের প্রতি ইঙ্গিত করে বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পটিয়ার ইন্দ্রপুল এলাকায় বায়তুল শরফ জব্বারিয়া একাডেমি মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের সহযোগিতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ইদ্রিস মিয়া আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্যের উচিত সংযমী আচরণ করা এবং সকলের সঙ্গে অভিভাবকসুলভ মনোভাব বজায় রাখা।

বিএনপি নেতা আব্দুল মোনাফ ও জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রশিদ দৌলতি, বিএনপি নেতা জাহাঙ্গীর কবির, ইফতেখার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন, হারুনুর রশিদ চৌধুরী, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু, সেলিম মাস্টার, হাজী দিল মোহাম্মদ, অ্যাডভোকেট জসিম উদ্দিনসহ আরও অনেকে।

এ সময় জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here