
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে মন্ত্রীর ব্যক্তিগত আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে পৌঁছে দেন হরিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, বৃহস্পতিবার সকালে আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুরোপুরি এবং ৫টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আন্ধারমানিক বাজারের ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে দোকানগুলোতে ঈদের পণ্যসামগ্রী তোলা হয়েছিল। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানান। এদিকে মন্ত্রীর মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুল বাতেন মিয়া, আবদুল হক মোল্লা, হরিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান দুলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, মেহেদী হাসান চৌধুরী হিপো, জাহিদুর রহমান তুষার, যুবদলের সদস্য আশরাফুল আলম সুমন, সাবেক ছাত্রদল নেতা শাকিল মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস
টপিক
