কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মাঝিপাড়া ঘাট এলাকায় অভিযান চালায়।
এ সময় টহলদল অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ১ হাজারটি ভারতীয় প্যান্ট পিস জব্দ করতে সক্ষম হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তবে অভিযান চলাকালে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, সীমান্তে অবৈধ পণ্য পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

