মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতার সংবাদ সম্মেলন

ললিতা গুলশান মিতা পাবনা–সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থিতা ঘোষণা

ললিতা গুলশান মিতার সংবাদ সম্মেলন / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা রবিবার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাবনা–সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনে জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ললিতা গুলশান মিতা বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়; এটি মানুষের সেবা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমস্যা ও সম্ভাবনার সঙ্গে কাজ করেছি। নারীর ক্ষমতায়ন, শিশু ও তরুণ সমাজের উন্নয়ন আমার প্রধান লক্ষ্য।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও উল্লেখ করেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেবেন। তরুণ সমাজকে দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে গুরুত্ব দেওয়া হবে।

ললিতা গুলশান মিতা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “গণমাধ্যম জনগণের কাছে সত্য ও সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও তাদের সহযোগিতা কামনা করি।”

সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here