সাটুরিয়ায় বাসস্ট্যান্ড রোডে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনজীবন

0
120
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ব্যস্ততম বাসস্ট্যান্ড রোড থেকে থানা রোড পর্যন্ত এলাকায় তীব্র যানজট / ছবি - এই বাংলা

সাটুরিয়া প্রতিনিধি :

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ব্যস্ততম বাসস্ট্যান্ড রোড থেকে থানা রোড পর্যন্ত এলাকায় তীব্র যানজট এখন নিত্যদিনের চিত্র। সাটুরিয়া ব্রিজর গোড়া থেকে শুরু করে মেইন রোড হয়ে থানা মোড় পর্যন্ত যত্রতত্র অটো, সিএনজি ও রিকশা পার্কিংয়ের কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন।

সাটুরিয়ার মূল কেন্দ্র থেকে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার পর যানজট কমবে—এমনটাই প্রত্যাশা ছিল স্থানীয়দের। সরকারি স্কুলের জায়গা দখলমুক্ত করা এবং স্কুল মার্কেটের ব্যবসায়ীদের দীর্ঘদিনের লোকসানের বিষয় বিবেচনায় নিয়ে সম্প্রতি বাসস্ট্যান্ডটি স্থানান্তর করা হয়। কিন্তু অব্যবস্থাপনার কারণে বাস্তবে ভোগান্তি আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সরেজমিনে দেখা গেছে, ব্রিজ থেকে থানা রোড পর্যন্ত সড়কটি তুলনামূলক সরু। রাস্তার দুই পাশ দখল করে সারাদিন সারি সারি অটো-রিকশা ও সিএনজি পার্কিং করে রাখা হচ্ছে। নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় অনেক চালক রাস্তার মাঝেই যাত্রী ওঠানামা করাচ্ছেন। ফলে জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স চলাচলেও বাধার সৃষ্টি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাসস্ট্যান্ড সরানোর সিদ্ধান্ত ইতিবাচক হলেও রাস্তার ওপর অবৈধ পার্কিং উচ্ছেদ না হওয়ায় ব্যবসায় ক্ষতি অব্যাহত রয়েছে। পথচারীদের অভিযোগ, প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে।

ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, দ্রুত অবৈধ পার্কিং উচ্ছেদ করে কার্যকর ট্রাফিক ব্যবস্থা চালু করা হোক। অন্যথায় সাটুরিয়ার প্রধান বাণিজ্যিক এলাকার এই স্থবিরতা কাটানো সম্ভব হবে না।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here