
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মো. আলিম খাঁন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালায়। আলিম খাঁন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিম তার শয়নকক্ষে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। উদ্ধারকৃত গুলির গায়ে ‘7.65’ ও ‘32 AUTO’ লেখা রয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আটক আলিম খাঁন ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ খাঁনের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান জানান, তার সরাসরি কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, তবে সে পূর্বে মাদক মামলায় জড়িত ছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ অস্ত্রটির উৎস এবং অন্যদের সম্পৃক্ততা খতিয়ে দেখতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে।
এই বাংলা/এমএস
টপিক
