গলাচিপা উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

0
141
গলাচিপা উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৬ / ছবি - এই বাংলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ও দৈনন্দিন চাপ থেকে মুক্তি পেতে গলাচিপা উপজেলা প্রেসক্লাব আয়োজন করেছে তিনদিনব্যাপী বার্ষিক বনভোজন। ২০২৬ সালের ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি কুয়াকাটার নীল সমুদ্র ও অপরূপ প্রাকৃতিক পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের উপস্থিতিতে বনভোজনে সাংবাদিকরা আনন্দময় সময় কাটান। সহকর্মীদের সঙ্গে গল্প, স্মৃতিচারণা, আড্ডা ও হাসির মুহূর্তগুলো তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্ব আরও দৃঢ় করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপস্থিতরা জানান, এই আয়োজন শুধু বিনোদনই নয়, বরং সাংবাদিকতার পরিবারের মধ্যে ঐক্য ও আন্তরিক বন্ধন জোরদার করার সুযোগও দিয়েছে। অনুষ্ঠানের সফল আয়োজন সম্ভব হয়েছে প্রেসক্লাবের নেতৃত্বের অক্লান্ত পরিশ্রম ও দায়বদ্ধতার কারণে।

সদস্যরা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই তিনদিন তাদের জন্য আনন্দের এবং স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here