পিরোজপুরে সাঈদী উত্তরসূরির নতুন অধ্যায়: প্রতিশ্রুতি কি বাস্তবায়িত হবে?

0
142
পিরোজপুরে সাঈদী উত্তরসূরি নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী / ছবি - সংগৃহীত

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই এখন পিরোজপুরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়ে এখন পিরোজপুরের উন্নয়নের কাণ্ডারি। কিন্তু ভোটের আগে দেওয়া তার বড় বড় প্রতিশ্রুতিগুলো কি রক্ষা হবে? সাধারণ মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

পিরোজপুরের আনাচে-কানাচে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম মিশে আছে। মসজিদ, মাদ্রাসা এবং অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি যে উন্নয়ন করে গেছেন, তা পিরোজপুরবাসী আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে। মূলত বাবার প্রতি সেই ভালোবাসা এবং আস্থার প্রতিফলন ঘটেছে ছেলে মাসুদ সাঈদীর ব্যালট বাক্সে। ভোটারদের মতে, তারা কেবল একজন প্রার্থীকে নয়, বরং পিরোজপুরের উন্নয়নের সেই ‘পুরনো কারিগর’-এর রক্তকে বেছে নিয়েছেন।

নির্বাচনী প্রচারণায় মাসুদ সাঈদীর সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল— চাঁদাবাজি, দখলবাজি ও অনিয়মমুক্ত পিরোজপুর গড়া। বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলদারিত্বের যে সংস্কৃতি গড়ে উঠেছিল ১৭ বছর, তা উপড়ে ফেলা তার জন্য এক বিরাট চ্যালেঞ্জ।

হাট-বাজার ও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করা জনগণের প্রধান দাবি। সরকারি জমি ও সাধারণ মানুষের সম্পদ রক্ষা করা।দলীয় পরিচয় ছাপিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মাসুদ সাঈদী প্রতিশ্রুতি দিয়েছেন পিরোজপুরকে একটি আধুনিক ও আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার। রাস্তাঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন এবং বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সহ ইনসাফ প্রতিষ্ঠা তার ইশতেহারে ছিল শীর্ষে। মানুষ এখন দেখতে চায়, তিনি কি কেবল সাঈদী পুত্র হিসেবে পরিচিত হয়েই থাকবেন, নাকি নিজের কর্মদক্ষতায় বাবার চাইতেও বেশি অবদান রাখতে পারবেন।

জনসাধারণের মনে যেমন আশা আছে, তেমনি আছে আশঙ্কাও। রাজনীতির জটিল সমীকরণে তিনি কতটা অটল থাকতে পারবেন, তা সময়ই বলে দেবে। তবে পিরোজপুরের সাধারণ ভোটারদের ভাষ্য, আমরা তাকে ভালোবেসে এমপি বানিয়েছি, এখন তিনি আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবেন— এটাই প্রত্যাশা।

পিরোজপুরের রাজপথ থেকে শুরু করে গ্রামের চায়ের দোকান, সর্বত্রই এখন একটাই প্রশ্ন— মাসুদ সাঈদী কি পারবেন বাবার সেই সোনালী দিনগুলো ফিরিয়ে আনতে?

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here