সালথায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
125
সালথায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার / ছবি - এই বাংলা

নিজস্ব প্রতিবেদক :

 

ফরিদপুরের সালথা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ এর অভিযানে দুইজন মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে ৩৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার ২০০ টাকা।

র‍্যাব-১০ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সালথা থানার ঝুনাখালী গট্টি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে মাদকসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সালথা উপজেলার ভাবুকদিয়া এলাকার বাসিন্দা মো. হুসাইন শেখ (৩০) ও মো. মনির মোল্লা (৩২)। হুসাইন শেখের পিতা মো. মনির উদ্দিন শেখ এবং মনির মোল্লার পিতা মো. মাজেদ মোল্লা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, আটককৃত দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ আশপাশের জেলায় সরবরাহ করত।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১০ জানায়, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here