তিস্তা চরের জমি বিরোধে টেপাখড়িবাড়িতে হামলা, বাবা–ছেলেসহ দুজন আহত

0
502
ডিমলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে তিস্তা নদীর চরের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে পূর্ব খড়িবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাইনুদ্দিন ও তার ছেলে সামছদ্দিন। ঘটনার সময় তারা নিজেদের ভুট্টা ক্ষেতে শ্যালো মেশিন দিয়ে পানি দিচ্ছিলেন। সেই সুযোগে ১৫–২০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত একটি চক্র দীর্ঘদিন ধরে তিস্তা চরের জমি নিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে জোরপূর্বক দখল করে আসছে। এরই প্রতিবাদে গত ১০ ডিসেম্বর ২০২৫ পূর্ব খড়িবাড়ি এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ তিস্তা চরে মানববন্ধন কর্মসূচি পালন করে।

ওই মানববন্ধনে স্থানীয় ও জেলা পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সে সময় সামছদ্দিন প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় অভিযুক্তরা তাকে নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে দাবি করা হয়।

ঘটনার পর আহত সামছদ্দিন নিজে বাদী হয়ে ডিমলা থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন।

ডিমলা থানার এসআই রেজা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here