চট্টগ্রাম প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মীরসরাই উপজেলা শাখা বুধবার সকালেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ কর্মসূচিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট/মিঠাছড়া এলাকায় অনুষ্ঠিত হয়।
মিছিলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা শাকসু নির্বাচনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচন স্থগিতকে ছাত্রসমাজের অধিকার হরণের চেষ্টার অংশ হিসেবে অভিহিত করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাবেশে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন বন্ধ রেখে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। যখনই নির্বাচনের সুযোগ তৈরি হয়েছিল, তখনই তা স্থগিত করা হয়েছে। সাধারণ ছাত্রসমাজ এই অন্যায় সিদ্ধান্ত মেনে নেবে না।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “অপরাধী সিদ্ধান্ত বাতিল করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, নয়তো ছাত্রসমাজকে নিয়ে আরও কঠোর আন্দোলন করা হবে।”
উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক

