লক্ষীপুর জেলা কারাগারে বিএনপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

0
127
লক্ষীপুর জেলা কারাগারে নোয়াখালীর বেগমগঞ্জের নোয়াখালীর বিএনপি কর্মী আবুল বাশারের অস্বাভাবিক মৃত্যু হয়ে / ছবি - সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি :

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আবুল বাশার (৪৫) নামে এক বিএনপি কর্মীর লক্ষীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে লক্ষীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল বাশার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুর ইসলামের ছেলে। পরিবার জানায়, তিনি স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।

নিহতের ভাই মনির হোসেন ও মহিন উদ্দিন অভিযোগ করে বলেন, আবুল বাশার এলাকায় মাটি ও বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত বুধবার ১৪ জানুয়ারি গভীর রাতে লক্ষীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। এ সময় ১ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিবারের দাবি, আটকের পর দুদিন তাকে থানায় আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়। পরে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

তারা আরও জানান, মঙ্গলবার বিকেলে কারাগারে থাকা অবস্থায় আবুল বাশারের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার ভোরে তিনি আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লক্ষীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি আদালতে আছি, পরে কথা বলব।”

লক্ষীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, “একটি ডাকাতির মামলায় গত ১৬ জানুয়ারি আবুল বাশারকে কারাগারে আনা হয়। তার দুই কেইস পার্টনার আমাদের জানিয়েছে, গ্রেপ্তারের পর ডিবি পুলিশ তাকে থানায় নিয়ে মারধর করেছে। বিষয়টি জানার পর তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here