ঝালকাঠিতে অবৈধ বালু ও মাটি উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

0
139
ঝালকাঠিতে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ও বাসন্ডা ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) বিকেলে পরিচালিত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।

বাসন্ডা ইউনিয়নের আগরপাশা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ব্যবসায়ী আরাফাত রহমান নাবিলকে ৮০ হাজার টাকা এবং বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা এলাকার মজিবর রহমানের ছেলে মশিউর রহমানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকারি ‘খ’ তফসিলভুক্ত জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, সরকারি জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে পরিবেশ ও জনজীবনে মারাত্মক বিরূপ প্রভাব পড়ে।

এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি উর্বর কৃষিজমির মালিকদের জমির মাটি বিক্রি না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here