হাম টিকায় গুরুত্বারোপ ও বাল্যবিবাহ প্রতিরোধে বাসন্ডায় কমিউনিটি সভা

বরিশাল প্রতিনিধি :

 

ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে রোববার ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা। জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো. শামীম আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল্লাহ আউয়াল, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী গোলাম রব্বানী এবং ইউপি সদস্য শাহীন হাওলাদার ও শাখাওয়াত হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় প্রধান অতিথি বলেন, হাম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা জরুরি। তিনি গুজবে কান না দিয়ে ২০ এপ্রিল শুরু হওয়া দেশব্যাপী টিকাদান কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, জন্মনিবন্ধন, শিশুর পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, ইভটিজিং প্রতিরোধ, মোবাইলের অপব্যবহার এবং গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে হাম-রুবেলা ও গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here