হামলা মামলায় নীলফামারীতে দুই ইউপি চেয়ারম্যান ও এক সদস্য কারাগারে

0
142
ছবি - সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারীর ডোমারে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (৯ নভেম্বর) নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মনছুর মিয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটক ব্যক্তিরা হলেন—সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা এবং ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আলমগীর রহমান। তিনজনই স্থানীয়ভাবে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, “তারা আদালতে জামিন নিতে গেলে বিচারক আবেদন নামঞ্জুর করেন এবং তিনজনকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”

মামলাটি ২০১৮ সালের নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের করা হয়, যেখানে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here