শেরপুরে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

0
168
জাল নোট সরবারহ কারী মেহেদী হাসান / ছবি : এই বাংলা প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে মেহেদী হাসান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে এক হাজার টাকার ২১টি জাল নোট উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেফতারকৃত মেহেদী হাসান নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান বাজার এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মেহেদীর সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে যায়, কিন্তু মেহেদীকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তার কাছ থেকে ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানিয়েছেন, উদ্ধার হওয়া জাল নোটগুলো খুবই নিখুঁতভাবে তৈরি। এগুলো খালি চোখে আসল থেকে নকল আলাদা করা প্রায় অসম্ভব। তিনি আরও বলেন, “এটি সীমান্তঘেঁষা এলাকায় সক্রিয় একটি চক্রের কাজ। নোটগুলো স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। সহযোগীদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।”

পুলিশের ধারণা, এই চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় জাল নোট ব্যবসা পরিচালনা করছে। এ ধরনের নোট সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করছে। পলাতক সদস্যদের ধরতে পুলিশের অভিযান এখনও চলমান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here