হরিরামপুরে ২৫ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেখ ফরিদ (৪৭) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার হওয়া শেখ ফরিদ হরিরামপুর উপজেলার দাসকান্দি বয়রা গ্রামের শেখ ঈমান আলীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) রাতে হরিরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের পূর্ব পাশ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করেছে পুলিশ।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here