সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে চলা তিন চুনা কারখানা উচ্ছেদ, জব্দ ৩৫০ ফুট পাইপ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত তিনটি চুনা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। অভিযানে কারখানাগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৩৫০ ফুট পাইপ ও বার্নার জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী, মল্লিপাড়া ও অর্জুন্দী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা পরিচালনা করে আসছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। অভিযানে তিনটি কারখানার ছয়টি ভাটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কারখানাগুলো উচ্ছেদ করা হয়েছে।

এ সময় অবৈধ গ্যাস ব্যবহারে স্থাপিত প্রায় ৩৫০ ফুট পাইপ ও বার্নার জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিতাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here