সোনাতলায় ৩১২ ভিডাব্লিউবি কার্ডধারী পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার :

 

বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৩১২টি ভিডাব্লিউবি (Vulnerable Women Benefit) কার্ডধারী পরিবারের মধ্যে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে বালুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মণ্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজওয়ানুর রহমান, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মো. মাফিউল হাসান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আব্দুল্লাহ ইমন এবং ইউপি সদস্য মো. শাহিন আলম, মো. তরিকুল ইসলাম, মো. জুয়েল আহম্মেদ, মো. আসাদুজ্জামান, মোছা. শিউলি ও মোছা. মেনেকা বেগম কাজলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে। তারা বলেন, এ ধরনের উদ্যোগ নিম্নআয়ের পরিবারের খাদ্য নিরাপত্তা জোরদার করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

পরে ৩১২ জন উপকারভোগীর প্রত্যেকের হাতে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। চাল বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা সার্বিক তদারকি করেন।

উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here